শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাবলিকের প্রশ্নে শুধু মেয়েটির বক্তব্য জানিয়েছিলাম, নিজের কথা বলিনি’

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:২০ পিএম আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১২:০৮ এএম
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক
expand
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের কড়া প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

তিনি স্পষ্ট বলেন, ওই ঘটনা নিয়ে তিনি নিজের কোনো মতামত প্রকাশ করেননি। ঘটনার শিকার তরুণী ও তার বাবার দেয়া বক্তব্যই কেবল তুলে ধরেছিলেন। কিছু মিডিয়া এবং পত্রিকা বক্তব্যের আংশিক অংশ কেটে ছেঁটে প্রকাশ করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

শুক্রবার (২৪ জুলাই) রাতে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রদান করা তার বক্তব্যকে কেন্দ্র করে এই বিভ্রান্তি তৈরি করা হয়।

এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্যটা হুবহু তুলে ধরা হলো, গতকালকে আমার নির্বাচনী এলাকায় সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের একটি গণ সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে আমি বক্তব্য রাখছিলাম। বক্তব্যের এক পর্যায়ে পাবলিকের প্রশ্ন ছিল এমপি গাজী নজরুল সাহেবের বিষয়টা কি? সেখানে এক প্রসঙ্গে এক পর্যায়ে যেয়ে আমি বলি আমরা তাদের সাথে জিজ্ঞাসাবাদ করেছি।

তাদের বক্তব্য ছিল এরকম। আমার কোন বক্তব্য আমি আমার পক্ষ থেকে পেশ করি নাই। বরং এটা অনৈতিক। কেন্দ্রীয় সিদ্ধান্ত যথার্থ। এইটা আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করেছি। পাবলিক এটাকে স্বাগত জানিয়েছে। মেয়েটি বা মেয়েটির আব্বা কি বলেছিল সেই কথাটি মাত্র তাদের বক্তব্য আমি তুলে ধরেছি। এটা আমার কোন নিজস্ব বক্তব্য নয়।

কিছু কিছু মিডিয়া এবং পত্রিকা এটাকে নিউজের অংশবিশেষ ছাপিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যথাযথ বক্তব্যকে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন