রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৮:২৮ এএম
নিহত আইনজীবীর কামরুন নাহার ছবি
expand
নিহত আইনজীবীর কামরুন নাহার ছবি

সাতক্ষীরায় বজ্রপাতে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে রাজাবাগান এলাকায় এঘটনা ঘটে।

নিহত আইনজীবীর নাম কামরুন নাহার ছবি। তিনি রাজারবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তিনি সাতক্ষীরা জজকোর্টর আইনজীবী ছিলেন।

নিহতের ভগ্নিপতি অ্যাড. ফাহিমুল জানান, রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনে আম বাগানে দাঁড়িয়ে ছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

অ্যাডভোকেট কামরুন নাহারের এমন আকস্মিক মৃত্যুতে সাতক্ষীরার আইনজীবী সমিতি, ক্রীড়াঙ্গন এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup