মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
ইসমাইল গাজী তার স্ত্রী নাজমা খাতুন
expand
ইসমাইল গাজী তার স্ত্রী নাজমা খাতুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে নাজমা খাতুন (৩২) নামের এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আহত স্বামী ইসমাইল গাজী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো বটি দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন নাজমা খাতুন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজমা খাতুনই কর্তিত অঙ্গ সঙ্গে নিয়ে স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে স্থানীয়রা তাকে আটক করে রাখলে খবর পেয়ে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। বড় স্ত্রী সম্প্রতি বাড়িতে আসাকে কেন্দ্র করে ছোট স্ত্রী নাজমার সঙ্গে পারিবারিক বিরোধ শুরু হয়। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, নাজমা খাতুন এর আগেও ২০১৭ সালে একই ধরনের ঘটনায় জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন