

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১২০০ লিটার ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার প্রমান্দকাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে চেয়ারম্যানের বাড়িতে সংরক্ষিত কয়েকটি ড্রাম থেকে বিপুল পরিমাণ এই ডিজেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু।
অভিযুক্ত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল দাবি করেন, তিনি একজন কৃষক এবং তার প্রায় এক হাজার বিঘা মাছের ঘের রয়েছে। সেচ ও ডেকু মেশিন চালানোর জন্যই বিভিন্ন উৎস থেকে এই ডিজেল সংগ্রহ করে মজুদ রাখা হয়েছিল।
অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু জানান, অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে তাকে জরিমানা করা হয়েছে এবং ছয় ব্যারেল ডিজেল জব্দ করা হয়েছে। জব্দকৃত ডিজেল কালিগঞ্জ থানার ওসির জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ন্যায্যমূল্যে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
মন্তব্য করুন