বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার মোটর শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকদের থ্রি-পিস বিতরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবের আমেজে প্রিয় দলকে সমর্থন জানাতে আর্জেন্টিনা সমর্থকরা আয়োজন করেছেন বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার। একই সঙ্গে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে খেজুর ও থ্রি-পিস বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সপ্তাহব্যাপী নানা আয়োজনের সমাপনী দিনে রাঙামাটি শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রাটি স্টেডিয়াম এলাকা থেকে তবলছড়ি হয়ে শহরের আসামবস্তী এলাকার ‘আর্জেন্টিনা ব্রিজ’ নামে পরিচিত সেতুতে গিয়ে শেষ হয়। সেখানে নাচ-গান ও স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন সমর্থকরা।

পরে বনরূপা প্রধান সড়ক হয়ে শোভাযাত্রা দোয়েল চত্বরে পৌঁছালে ভিন্ন এক চিত্র দেখা যায়। সেখানে ব্রাজিল সমর্থকরা সৌদি আরবের খেজুর ও থ্রি-পিস দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শুভেচ্ছা জানান। দুই দলের সমর্থকদের উপস্থিতিতে দোয়েল চত্বর পরিণত হয় এক মিলনমেলায়।

প্রতিদ্বন্দ্বিতার বাইরেও ফুটবলপ্রেমীদের এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিকে দোয়েল চত্বরে আর্জেন্টিনা সমর্থকদের সৌদি আরবের খেজুর ও থ্রি-পিস দিয়ে শুভেচ্ছা জানান ব্রাজিল সমর্থকরা। এ সময় দুই দলের সমর্থকদের উপস্থিতিতে চত্বরটি পরিণত হয় এক মিলনমেলায়। প্রতিদ্বন্দ্বিতার বাইরে ফুটবলপ্রেমীদের এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন স্থানীয়দের নজর কাড়ে।

শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন আর্জেন্টিনা দলের হাজারো সমর্থক। কেউ প্রিয় দলের পতাকা হাতে ছবি তোলেন, আবার কেউ নাচ-গানে ও ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে মেতে ওঠেন। পরে শোভাযাত্রাটি রিজার্ভ বাজারের পুরানপাড়া সেতু এলাকায় গিয়ে শেষ হয়।

এদিকে বিশ্বকাপকে সামনে রেখে রাঙামাটি শহরের বিভিন্ন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে উড়তে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। প্রিয় দলের জার্সি, ব্যানার ও পতাকায় ইতোমধ্যে বিশ্বকাপের উন্মাদনায় রঙিন হয়ে উঠেছে পুরো শহর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন