

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
নন্দনপুর মড়া সন্ধ্যা নদী হতে বিল কান্তা হোজা নদী পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, পুঠিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা।
প্রকল্প সূত্রে জানা যায়, “নন্দনপুর মড়া সন্ধ্যা নদী হতে বিলকান্তা হোজা নদী পর্যন্ত খাল খনন” শীর্ষক এ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৫৩৮৯ মিটার। প্রকল্পটি পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে।
২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের আশা, খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসনসহ কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে।
মন্তব্য করুন