সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ার ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম
গণপিটুনির পর আটক ডাকাত দল
expand
গণপিটুনির পর আটক ডাকাত দল

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী এলাকায় ডাকাত সন্দেহে গনণপিটু‌নি একজন নিহতের ঘটনা ঘটেছে।

এছাড়াও ৮ জন গুরুতর আহত অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য (রামেক) প্রেরণ করা হয়।

গভীর রাতে চকপালাশী এলাকায় ৮ জন ব্যক্তি একটি মিনি ট্রাক করে ঘুরতে দেখে গ্রামবাসীরা ডাকাত সন্দেহে গাড়িতে থাকা সকলকে আটক করে।

পরে বিক্ষিপ্ত জনতা তাদের ব্যাপক মারধর শুরু করলে ঘটনাস্থলেই শাহীন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। শাহীন দূর্গাপুর উপজেলার মা‌ড়িয়া গ্রামের আকরামের ছেলে।

আহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার চকপলাশী গ্রামের মোঃ লালুর ছেলে মোঃ শামীম (৩৫), রাজশাহীর দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামের আকরামেরছেলে মোঃ শাহীন (৪৫), পিতা ।

এছাড়া আশুলিয়ার জিরানী এলাকার মোঃ শফিকুল (৪৫), তিনি মৃত সোনা মিয়ার ছেলে। রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা মোঃ জহুরুল ইসলাম।

ঢাকার ধামরাই উপজেলার নানজেগুড়ি গ্রামের খারজাহান (৩৫), পিতা মাহি। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামালের চর এলাকার সেলিম শেখ (৩০), পিতা মোঃ সাত্তার শেখ এবং একই উপজেলার কুটিবয়রা গ্রামের মামুন (৪২), পিতা একান্দানি সরকার।

এ ছাড়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সোনিয়াপাড়া গ্রামের রুপচান (৩০), পিতা মোস্তফা, গুরুতর আহতদের মধ্যে রয়েছেন।

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, ছোট একটি ট্রাকে আটজনের একটি ডাকাত চক্র আমাদের গ্রামে ডাকাতের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল এমনটি অবস্থায় আমরা বুঝতে পেরে তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেই,পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়।

রাজশাহী জেলা পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় দ্রুত একটি মামলা দায়ের করা হবে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন