মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বাঁশ না দেওয়ায় মন্দিরের পুরোহিতকে পেটালেন যুবক 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
পুরোহিত সাগর কুমার রায়কে পিটিয়েছে স্থানীয় বখাটে যুবক
expand
পুরোহিত সাগর কুমার রায়কে পিটিয়েছে স্থানীয় বখাটে যুবক

রাজশাহীর পঞ্চবটী মহাশ্মশান মন্দিরের পুরোহিত সাগর কুমার রায়কে পিটিয়েছে স্থানীয় বখাটে যুবক।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর পঞ্চবটী মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।

মন্দিরের পুরোহিত জানান, স্থানীয় বখাটে যুবক আলিফ আলী মন্দির কমপ্লেক্সে ঢুকে মন্দিরের পুরোহিতের কাছে কবুতরের মাচা তৈরীর জন্য বাঁশ দাবী করে। পুরোহিত মন্দিরের বাঁশ দিতে অস্বীকৃতি জানালে সেখানে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে পুরোহিতকে চড়-থাপ্পর দিতে থাকে ঐ যুবক।

ঘটনার সময়কার একটি সিসি টিভি ফুটেজে দেখা যায়, শ্মশানের চিতাঘরে ওই যুবক লাশ পোড়ানোর বাঁশ নিতে আসলে সেখানে বাকবিতন্ডায় জড়ায় পুরোহিত ও ঐ যুবক৷ একপর্যায়ে পুরোহিত বাইরে বেরিয়ে এসে চলে যেতে লাগলে তাকে চড়-থাপ্পর দিতে থাকে ওই যুবক।

ঘটনার পর শ্মশানে আসে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক কশোক শাহা। তারা উভয়েই ঘটনার নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে জানান৷

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুরোহিত ও হামলাকারী যুবক পূর্ব-পরিচিত৷ পুরোহিতের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ জানানো হয় নি৷ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank