রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে  ১১ দলের গণমিছিল

রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম
রাজবাড়ী‌তে  ১১ দলের গণমিছিল
expand
রাজবাড়ী‌তে  ১১ দলের গণমিছিল

জুলাই গণঅভ‌্যুথ্থানের দ্বিতীয় বর্ষপূ‌তি উপল‌ক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণ‌ভো‌টের রায় কার্যকর ও গণহত‌্যার বিচা‌রের দা‌বি‌তে রাজবাড়ী‌তে গণ‌মিছিল ক‌রে‌ছে ১১ দলীয় জোট।

শ‌নিবার (৪ জুলাই) বিকাল ৬টার দি‌কে ১১ দলীয় জোট রাজবাড়ী জেলা শাথার ব‌্যানারে শহ‌রের আজাদী ময়দান থেকে শহ‌রে এক‌টি বিক্ষোভ মিছিল বের করা হয়।

গণ‌মিছিল‌টি শহ‌রের বড় বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে একই স্থা‌নে এসে শেষ হয়। এরআগে রাজবাড়ী জেলা জামায়া‌তে ইসলামীর আমির মোঃ নূরুর ইসলাম এর সভাপ‌তি‌ত্বে সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

সমা‌বে‌শে রাজবাড়ী জেলা জামায়া‌তে ইসলামীর সে‌ক্রেটা‌রি আলিমুজ্জামান এর সঞ্চালনায় বক্তব‌্য রা‌খেন, জেলা জামায়া‌তে ইসলামীর না‌য়েবে আমির হাসমত আলী হাওলাদার, সাংগঠ‌নিক সেক্রেটা‌রি হারুন-অর-রশিদ, ‌জেলা ইসলামী ছাত্রশি‌বি‌রের সাধারন সম্পাদক হাসান মাহমুদ, খেলাফত মজ‌লিস রাজবাড়ীর সভাপ‌তি মাওলানা মোবারক হো‌সেন প্রমূখ।

বক্তারা ব‌লেন, ফ‌্যা‌সিস্টরা জামায়া‌তের ৬ জন শীর্ষ নেতা‌ সহ জামায়াত-‌বিএন‌পির ৫০০ জন নেতাকর্মী‌কে মিথ‌্যা মামলা‌ ‌দি‌য়ে হত‌্যা ক‌রে‌ছিল। তা‌দের বিচার হয় নাই। এবং এই ফ‌্যা‌সিস্টরাই মানু‌ষের ভো‌টের অ‌ধিকার কে‌ড়ে নি‌য়ে নির্যাতন, গুম সহ নির্বিচা‌রে মানুষ হত‌্যা ক‌রে‌ছে । ২৪ সা‌লের ৫ আগষ্ট দে‌শের মানুষ এক হওয়ায় সেই ফ‌্যা‌সিস্টের পতন হ‌য়ে‌ছে। এখন দে‌শে মুক্ত অবস্থা বিরাজ কর‌ছে। এখন ফ‌্যা‌সিস্ট ও পু‌লি‌শের বাধা ছাড়াই আমরা কর্মসূ‌চি পালন কর‌তে পার‌ছি। এখন বর্তমান সরকার গণ‌ভোটের রায় নি‌য়ে তালবাহানা কর‌ছে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা এবং গণহত‌্যা সহ নেতাকর্মী‌দের হত‌্যার বিচার কর‌তে হ‌বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Morocco
51'
0 - 1
50' Azzedine Ounahi
World Cup