সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ১১ দলের বিক্ষোভ মিছিল

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম
রাজবাড়ীতে ১১ দলের বিক্ষোভ মিছিল
expand
রাজবাড়ীতে ১১ দলের বিক্ষোভ মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করার দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ১১ দলীয় জোটের উদ্যোগে শহরের আজাদী ময়দানে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় এসে জনগণের প্রত্যাশা ও জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে প্রতারণা করেছে। তারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। দ্রুত এই সনদ বাস্তবায়ন করে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আলিমুজ্জামান, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মোবারক হোসেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু তাহের তানভীর এবং এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে আজাদী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বড় বাজারসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন