সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম
প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
expand
প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

রাজবাড়ীতে দিনব্যাপী “প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয়” শীর্ষক মাল্টি-স্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন, জেলা সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান এবং বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী কালের কণ্ঠ ও একুশে টিভির জেলা প্রতিবেদক মো. জাহাঙ্গীর হোসেন।

সংলাপে রাজনৈতিক ব্যক্তিত্ব, সনাক সদস্য, এনজিওকর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, ছাত্র-ছাত্রী, শিক্ষক, ইন্টারনেট ব্যবসায়ী, কনটেন্ট ক্রিয়েটরসহ সমাজের সচেতন ব্যক্তিবর্গ অংশ নেন।

এ সময় তথ্যপ্রযুক্তির ভালো ও খারাপ দিক তুলে ধরা হয় এবং প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন