রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে যখম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৫:১২ এএম
যুবদল নেতা রমিজ মৃধা। ছবি: সংগৃহীত
expand
যুবদল নেতা রমিজ মৃধা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার হাতের রগ কেটে দেওয়ার হয়।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গম জনপথ চন্দ্রদ্বীপ ইউনিয়নে বেল্লাল মল্লিকের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত যুবদল নেতা রমিজ মৃধা। তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় বেল্লাল মল্লিকের দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন রমিজ মৃধা। এ সময় তার প্রতিবেশী জিসান মৃধা (২০) ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায় এবং তার হাতের রগ কেটে পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের কারণে বকাঝকা করেছিলেন যুবদল নেতা রমিজ মৃধা। এরপর গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির ঘটনায় জিসানকে শাস্তিও দেন এ নেতা।

ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে রমিজের ওপর এ হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। হামলার পর রমিজকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ জানান, ভুক্তভোগীর হাতে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে তার হাতের রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন