বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলকে ৬০ দিনে মাদক মুক্ত করবো: ড. মাসুদ 

বাউফল( পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
পটুয়াখালী-২ বাউফল আসনের দাড়িপাল্লা মার্কার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
expand
পটুয়াখালী-২ বাউফল আসনের দাড়িপাল্লা মার্কার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

১২ তারিখের নির্বাচনে বিজয়ী হলে মাত্র ৬০ দিনের মধ্যে বাউফল উপজেলাকে মাদকমুক্ত করা হবে বলে ঘোষনা দিয়েছেন পটুয়াখালী-২ বাউফল আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় ইসলামী আন্দোলন ও বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। সমাবেশে মাসুদ আরও বলেন, ১২ তারিখের নির্বাচনে বিজয়ী হলে বাউফল উপজেলাকে একটি উন্নত সমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গড়া হবে। কাছিপাড়া ইউনিয়নকে নদী ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক খালিদুর রহমান, অধ্যাপক আইয়ুব বিন মুসা প্রমূখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X