

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৎস্য সম্পদ সংরক্ষণে চলমান ‘বিশেষ কম্বিং অপারেশন–২০২৬’-এর তৃতীয় ধাপের চতুর্থ দিনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ১১ লাখ টাকামূল্যের অবৈধ বেহুন্দি জাল, চর ঘেরা জাল, মশারী জাল (কাঁচকি জাল) জব্দ করে গহিনখালী লঞ্চঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বিসিজি আউট পোস্ট রাঙ্গাবালীর তেতুলিয়া নদীর সাগর মোহনায় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য বিভাগ জানায়, অভিযানে রাঙ্গাবালীতে অবৈধ জাল জব্দ, ১১ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মৎস্য বিভাগ বলছে, অবৈধ জাল ব্যবহার বন্ধ করে নদী ও সাগরের মৎস্য সম্পদ রক্ষা এবং টেকসই মাছ আহরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
মন্তব্য করুন