

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্ত আব্দুল করিমকে (৩৫) পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৮-এর স্কোয়াড্রন লিডার রাশেদ।
র্যাব জানায়, ধানক্ষেতে ছাগল ঢুকে ধান খাওয়াকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে করিমসহ অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা করে। একপর্যায়ে ভিকটিমকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভিকটিকমে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া আব্দুল করিমের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পটুয়াখালী ক্যাম্প র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, ‘অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।’
মন্তব্য করুন