

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত একমাস আগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভাঙারি কিনতে গিয়ে এক নারীর কাছ থেকে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল অবশেষে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজ নগড় এলাকায় নিরাপদ স্থানে মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম নিষ্ক্রিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তনি জানান, সীমান্ত ও লোকালয় থেকে নিরাপদে নিয়ে বোম ডিসপোজাল টিম মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে। এসময় বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে খবর নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচন্ডী এলাকায় ভাঙারির দোকানের মালিক আশরাফুল আলম স্থানীয় এক নারীর কাছ থেকে পুরাতন লোহার বস্তু মনে করে একটি ভারী বস্তু ক্রয় করেন। পরে বস্তুটি নিয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে থানা পুলিশের একটি দল এবং স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তুটি প্রাথমিক পরীক্ষা করে এটিকে একটি পরিত্যক্ত মর্টার শেল হিসেবে শনাক্ত করেন। পরে মর্টার শেলটি পুলিশের হেফাজতে রাখা হয়। পরে আদালতের নির্দেশে রবিবার সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে মর্টার শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।
মন্তব্য করুন