সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল স্থানীয়রা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পাবনার বেড়া মডেল থানার সামনে থেকে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় স্থানীয়দের একটি অংশ পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে নিয়ে ঘটনাস্থল থেকে সরে যায় তারা।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হই। এ সময় স্থানীয় বেশ কয়েকজন লোক পুলিশের কাজে বাধা দেয়। আসামি ছিনিয়ে নিয়েছে বিষয়টি এমন না, আসামি পালিয়েছে, তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরো বলেন, যারা পুলিশের কাজে যারা বাধা দিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন