সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় দুই রাশিয়ানের মারামারি, একজনের মৃত্যু আরেকজন হাসপাতালে 

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুরে মদ্যপান অবস্থায় রাশিয়ার দুই নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কুদরিন সার্গেই (৫৬) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রুপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫ তলায় এই ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই নিহত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টরহিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রীণসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত রাশিয়ানের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মদপানের‌ পর পরস্পর বাগবিতণ্ডা জড়ান। এক পর্যায়ে উভয় একে অপরকে আঘাত করে। এসময় দুইজনই গুরুতর আহত হন। আহতাবস্থায় তাদেরকে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সার্গেইকে পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন