

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনা সাঁথিয়ার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দিনমজুর আফছার সরদার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে।
নিহতের মেয়ে আমেনা খাতুন জানায়, দাঁড়িপাল্লায় ভোট করাটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়ায়।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘুঘুদহ গ্রামের দিনমজুর অফছার সরদারের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় দেখতে পায়। এমত অবস্থায় এলাকাবাসী আফসার সরদারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরন করে।
নিহতের মেয়ে আমেনা খাতুন জানায়, দাঁড়িপাল্লায় ভোট করাটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়ায়। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার উপর হামলা চালায়, আমার বাবা আত্মরক্ষার্থে বাড়িতে পালিয়ে আসে। আমেনা খাতুনের ধারণা দাঁড়িপাল্লা প্রতিপক্ষরা তার বাবাকে হত্যা করে।
আফছারের মা আবেদা খাতুন জানায়, আমার ছেলে সহজ সরল সে কাজ ছারা কিছু বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চায়।
আব্দুল করিম জানায়, আফছার সুন্দর মনের মানুষ ছিলো। এলাকায় কারো সাথে তার দ্বন্দ্ব ছিলো না। আমার মনে হয় তাকে ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানায়, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।
মন্তব্য করুন