সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
ফাইল ছবি
expand

নেত্রকোনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালে ধাক্কা লেগে ফারুক আহমেদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা সদর উপজেলার নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের মৃত জমুর উদ্দিন ভূঁইয়ার ছেলে।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, সকালে ফারুক আহমেদ মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে নেত্রকোনা সদরের দিকে যাচ্ছিলেন। পথে মদনপুর বাজারের দক্ষিণ পাশে মোবাইল টাওয়ার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank