মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:২৬ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। পাঁচ বছর ধরে তিনি ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করা হচ্ছে বলে পরিবারের সদস্যরা টের পান।

এ সময় তারা একজনকে আটক করে ডাকাডাকি ও চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে উত্তেজিত জনতা ফিরোজ আলীকে মারধর করে।

গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন