

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে শহরের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের আয়োজনে মোট ৬৫টি গরু কুরবানি করা হয়। পরে প্রায় ৪ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ২ কেজি করে কুরবানির গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে।
গোস্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার গিফারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় সুবিধাভোগীরা বলেন, ঈদের সময় এমন সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। মানবিক এ উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।