

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারিসহ শীর্ষ ১১ জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। কাউকে আবার চিকিৎসার অভাবে জেলখানায় হত্যা করা হয়েছে। বিগত ১৬ বছরে জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি অত্যাচার করা হয়েছে। সবই উচ্চ আদালতের ঘাড়ে বন্দুক রেখে মিথ্যা নাটক সাজিয়ে করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
সোমবার (১১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ১৯৮৫ সালের ১১ মে কুরআন দিবসে শহীদ পরিবারের সঙ্গে 'স্কাই ভিউ' এর অডিটোরিয়াম রুমে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল জামায়াতে ইসলামীর তৎকালীন আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকেও অন্যায়ভাবে, মিথ্যা নাটক সাজিয়ে বিচারের নামে প্রহসন করে আজকের এই দিনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়। আজকের এই দিন শুধু কুরআন দিবসের শহীদদের জন্য নয়, আমাদের জন্যও অনেক বেদনার। বিগত ১৬ বছরে আমি বলেছি, জামায়াতে ইসলামীর মতো আর কোনো দল এত ত্যাগ স্বীকার করেনি
জামায়াত নেতা বলেন, আমি শুনে আশ্চর্য হয়ে গেছি, ১৯৮৫ সালের ঘটনায় যারা জড়িত ছিল, তাদের বিচার করা হয়নি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এই বিচারহীনতায় বাংলাদেশকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। যারা জীবিত আছে এবং যারা মারা গেছেন, তাদের মরণোত্তর বিচার দাবি করছি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফরী এবং চাঁপাইনবাবগঞ্জ শহর শিবিরের সভাপতি ইউসুফ আল গালিব প্রমুখ।