সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেপ্তার আরও ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত ও তিন জন আহতের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

জানা গেছে, পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এর আগে, বিস্ফোরণে আহত তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে বোমা বিস্ফোরণে আহত তিন জনও রয়েছেন।

এর আগে শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হন জিহাদ আলী ও আল আমিন নামে দুই ‍যুবক।

এ ঘটনায় আহত হন বজলুর রহমান, ‍শুভ ও মিনহাজ আলী। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন