

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নির্বাচনী জনসভায় চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুলের মাধ্যমে বিএনপির ২৭ জন নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন- ইয়ার মোহাম্মদ, আমিরুল ইসলাম, আরিফ হোসেন, জোহর আলী, সোহেল, রনি, আব্দুস সালাম, ফারুক হোসেন, টুটুল আলি, সুজন, ইউসুফ আলী, রুবেল হোসেন, টুটুল, মো. কালু সরকার, মো. টুলু সরকার, মো. হাসান সরকার, আব্দুস সামাদ, আব্দুল কাদির, আব্দুল মমিন, আব্দুস সামাদ, রফিক সরকার, ইসমাইল হোসেন, মো. একরামুল হক, মো. লুটু মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘যারা আজকে যোগদান করলেন তারা আজ থেকে আমাদের হয়ে গেলেন। আপনারা যেমন আমাদের হলেন, আমরাও আপনাদের হলাম। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ’।
মন্তব্য করুন
