

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ও চাঁপাই নবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা অংশ নেন। মহড়াকালে সন্দেহভাজন তল্লাশি, চেকপোস্ট স্থাপন, তাৎক্ষণিক অভিযান এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়।
আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এমন দৃশ্যপট তুলে ধরা হয় এই মহড়ায়।
মন্তব্য করুন