সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাসচাপায় নিহত ২

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বড় হরিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর এলাকার হাসান আলীর ছেলে ভ্যানচালক সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়া এলাকার জমশেদের ছেলে সাব্বির হোসেন (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড় হরিশপুর এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক সাইদসহ দুইজন নিহত হন।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন