

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকরাউন্ড গুলিবর্ষনের ঘটনা ঘটে। এতে বিএনপি জামায়াত নেতা সহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি নেতা ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আসাব সরকার ও নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হয়।
স্থানীয়রা জানান,গতকাল শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচনে ভোট দেয়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে মারপিট করে স্থানীয় বিএনপির কর্মীরা। এরই জের ধরে আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা আসাব সরকারকে মারপিট করে জামায়াত কর্মীরা। এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-বিএনপির নেতা কর্মীরা। এসময় বেশ কয়েকরাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটে। এতে নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিনুর রহমান সহ উভয় পক্ষের ১২ জন আহত হয়।
এসময় ৫ থেকে ৬টি বাড়ি ভাংচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং আহতদের উদ্ধার করে হাসিনুর রহমান সহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী, আনসার, পুলিশ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরে পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়াহাব ও জেলা প্রশাসক আসমা শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্তব্য করুন