মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের তালিকায় মুক্তিযোদ্ধা নেই, আছে শুধু রাজাকার: আব্দুল আজিজ

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ
expand
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ

আওয়ামী লীগ ও বিএনপির তালিকায় অসংখ্য মুক্তিযোদ্ধা থাকলেও জামায়াতে ইসলামীর তালিকায় কোনো মুক্তিযোদ্ধা নেই—ওখানে শুধু রাজাকারই পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বড়াইগ্রাম উপজেলার মাঁঝগাও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় আব্দুল আজিজ বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগ ও বিএনপি বরাবরই জনগণের পাশে ছিল। বড়াইগ্রামে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে সাড়া দিচ্ছেন। যেহেতু আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই তাদের কর্মীদের বড় অংশের সমর্থন এবার বিএনপির দিকেই যাচ্ছে। তিনি দাবি করেন, আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের জয় সুনিশ্চিত।

গণসংযোগে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য লুৎফর রহমান, বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব শামসুল আলম রনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, মাঁঝগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বয়াত রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X