মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক দুই দুদক কমিশনারসহ আটজনের বিরুদ্ধে মামলা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে রাজউকের ফ্ল্যাট জালিয়াতি অভিযোগে দুদকের সাবেক ২ কমিশনার জহুরুল হক ও মোজাম্মেল হক খানসহ সংশ্লিষ্ট ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ধানমন্ডি প্রকল্পে অবৈধভাবে দ্বিগুণ আয়তনের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার অভিযোগ অনুসন্ধান কালে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। মূলত যেখানে সাধারণ ফ্ল্যাট হওয়ার কথা থাকলেও তারা দুটি ফ্ল্যাটকে একীভূত করে বিশাল আয়তনের ডুপ্লেক্স ফ্ল্যাট অনুমোদন করিয়ে নেন।

দুদক সূত্রে জানা গেছে, ‘গৃহায়ণ ধানমন্ডি’ (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থেকেও ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ২২২তম ও ২২৫তম বোর্ড সভায় বৈষম্যমূলক ও বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X