

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় অতিরিক্ত ঠান্ডার প্রভাবে রেললাইনে ফাটল দেখা দিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাধনগর রেলস্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে স্থানীয়রা ফাটলটি প্রথম দেখতে পান।
খবর পেয়ে রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং কিছুক্ষণের মধ্যেই রেলওয়ের মেরামত দল ঘটনাস্থলে পৌঁছে যায়।
পরে সকাল সাড়ে ১১টার দিকে তারা মেরামত কাজ সম্পন্ন করেন।
স্থানীয় এলাকাবাসী ও গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, এনড়ার পাড় এলাকায় ১ নম্বর লাইনে ফাটলটি দেখা যাওয়ার পর যাত্রী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে ফাটল মেরামতের পুরো সময় ট্রেন চলাচল ধীরগতিতে রাখা হয়।
এদিকে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলকর্মী ও স্থানীয়রা জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে রেললাইনে এমন ফাটল দেখা দিতে পারে।
সম্প্রতি পাশের বিরকুৎসা রেলস্টেশনের উত্তরে একই ধরনের আরেকটি রেলফাটলের ঘটনা ঘটে, যা পরে মেরামত করা হয়।
মন্তব্য করুন
