বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ এএম আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নরসিংদীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে চৌয়ালা-১ উপকেন্দ্রের বাজার, হাজিপুর ও টিএন্ডটি ফিডার এবং হাসনাবাদ ৩৩ কেভি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎবিহীন থাকবে দত্তপাড়া, সাটিরপাড়া, কান্দাপাড়া, কাউরিয়াপাড়া, বৌয়াকুড়, আরশিনগর, স্টেশন রোড, বানিয়াছল ডায়াবেটিস হাসপাতাল-সংলগ্ন এলাকা (আংশিক), পশ্চিম কান্দাপাড়া (আংশিক), উত্তর কান্দাপাড়া, দক্ষিণ কান্দাপাড়া, বাজিরমোড়, নরসিংদী বড় বাজারসহ আশপাশের সংশ্লিষ্ট এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X