

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আসনের ১৬২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোঃ জাহাঙ্গীর আলমকে ৮৫ হাজার ৪৬৭ ভোটে পরাজিত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল ১ লাখ ৬১ হাজার ৯১২।অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃজাহাঙ্গীর আলম ৭৬ হাজার ৪৪৫ ভোট। দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে শেষ পর্যন্ত এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল ।
সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বেলাবো ও মনোহরদী এলাকায় ধানের শীষের প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর বেলাবো ও মনোহরদীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।
মন্তব্য করুন