

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে তার ঘরের ভেতর গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত।
একইসঙ্গে ২ লাখ টাকা জরিমানা ধরা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ কৌঁসুলি।
রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির।
দণ্ডপ্রাপ্ত মো. রুবেল মিয়ার বয়স ৩৫। চাঁদপুরের উত্তর মতলবের উত্তর পাঁচানি গ্রামের লিটন মিয়ার ছেলে তিনি।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় দুপুরবেলা নিজ বাড়িতে খুন হয় বৃদ্ধা সাফিয়া বেগম। ওই সময় বাসা থেকে একটি স্বর্ণের চেইন ও কানের দুলও লুট হয়। এ ঘটনায় তার কন্যা ফেরদৌসী বেগম অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী বলেন ‘বৃদ্ধার স্বামী মসজিদে তখন নামাজ আদায়ে ছিলেন। ওই সময় প্রতিবেশী রুবেল বাড়িতে ঢুকে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধা। তদন্তে পুলিশ আসামিকে শনাক্ত করে এবং গ্রেপ্তার করে। আদালত বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষ-প্রমাণের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।’
হত্যা মামলাটির তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। রুবেল ওই বৃদ্ধার প্রতিবেশী ছিলেন।


