রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০২:৩২ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের উল্টে যায় কাভার্ডভ্যান
expand
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের উল্টে যায় কাভার্ডভ্যান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে কাভার্ডভ্যানচালক বাবলু (৫০) নিহত এবং তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল ৮টায় উপজেলার নয়াগাঁও এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান চলন্ত অবস্থায় হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের পর কাভার্ডভ্যানটি উল্টে যায় এবং দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এতে ওই এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনায় কাভার্ডভ্যানচালক বাবলু ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা হেলপার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত হেলপারের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন