বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে হামলায় নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম
রিয়াজ উদ্দিন বাবু
expand
রিয়াজ উদ্দিন বাবু

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রিয়াজ উদ্দিন বাবু (৩৮) ওরফে ‘কিলার বাবু’ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহযোগী লিটন (৩৮) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে পুলিশ জানায়, ভোরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল হামলাকারী তাঁদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক রিয়াজ উদ্দিন বাবুকে মৃত ঘোষণা করেন। তার সহযোগী গুরুতর আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নাঈম (৩৫), মামুন (৪০), সেলিম (৪০) ও শাকিল (৪০) নামের চারজনসহ অজ্ঞাত আরও ১২–১৫ জন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁরা রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাবু ও লিটনের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার হাফিজ উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি এলাকায় ‘ন্যাড়া বাহিনী’ নামে একটি ছিনতাইকারী চক্রের নেতৃত্ব দিতেন এবং ‘কিলার বাবু’ নামে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

ফতুল্লা থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন