

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঈদুল ফিতরকে সামনে রেখে শৃঙ্খলা ফিরাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ও ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুরে শিমরাইল মোড়ের দক্ষিণপাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন।
এসময় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ফিটনেসবিহীন বেশ কয়েকটি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে নিয়মিত এসব অভিযান অব্যাহত থাকবে বলে শিমরাইল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন সাংবাদিকদের বলেন, মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনার বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। মহাসড়কে শৃঙ্খলা ফিরাতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন