সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ন্যায্য মূল্যের বাজার 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে ন্যায্য মূল্যের বাজারে পণ্য কিনেছেন সাধারণ মানুষ।

রবিবার ও সোমবার মিজমিজি কালুহাজী রোড এলাকায় আদর্শ সমাজ কল্যাণ তরুণ সংঘের উদ্যোগের এই বাজার অনুষ্ঠিত হয়।

রাকিবুল ইসলাম নামে এক যুবকের সার্বিক ব্যবস্থাপনায় আদর্শ সমাজ কল্যাণ তরুণ সংঘের এই বাজারে প্রতিকেজি আলু ৮ টাকা, পিয়াজ ২২ টাকা, টমেটো ২০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা, লেবু এক হালি ২৪ টাকা, আনারস প্রতি পিস ১০ টাকা, ফুলকপি প্রতি পিস ১০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ১০ টাকা, বিক্রি হয়।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তারা বলেন, “বাজারমূল্যের অস্থিরতার সময়ে এমন ন্যায্যমূল্যের বাজার সাধারণ মানুষের জন্য বড় সহায়তা। এটি সমাজকল্যাণমূলক এক অনন্য উদাহরণ।” এ ধরনের বাজার সফলভাবে সম্পন্ন হয়েছে স্থানীয় জনগণের সহযোগিতা ও স্বেচ্ছাসেবী তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, যা সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বাজারের কার্যক্রমের সুষ্ঠু পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন সোহান, রাকিব, নোহাস, রাতুল, নিলয়, শাওন, রিফাত, হাসফি, সামিন ও আবির। সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

সামাজিক এই সংগঠনটি বলছে, সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে ভবিষ্যতেও যাতে এমন বাজার বসানো যায়, সে বিষয়ে কাজ চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন