বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ১১ মাসে ৩৪০ নারী ও শিশু নির্যাতন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে
expand
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে

নারায়ণগঞ্জ জেলায় চলতি বছর ১১ মাস ২৮ দিনে নারীর প্রতি সহিংসতার ৩৪০ ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬২ টি ধর্ষণ ও ধর্ষণের পর ৮ জনকে হত্যার ঘটনা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটি। এর আগে গতবছর জেলায় ৩৮৪ নারী ও শিশু নির্যাতন ঘটনা ঘটেছে।

মঙ্গবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে চলতি বছরে নারী ও শিশুদের উপর হওয়া অপরাধের চিত্র তুলে ধরে সংগঠনটি। তাদের দেয়ার তথ্যমতে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় নারী ও শিশু নির্যাতনের ৩৪০টি ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী ও শিশু ৬২ জন ধর্ষণ, এরমধ্যে দলগত ১২ ও ধর্ষণের পর ৮ জনকে হত্যা করা হয়।

এছাড়াও ধর্ষণের চেষ্টা ২১ টি। শারীরিক ও মনসিক নির্যাতন ১২২ টি, নারী ও শিশু ৩৪ টি হত্যা, উত্যক্তকরণ ২৭, যৌন নিপীড়ন ২৩, যৌতুকের জন্য নির্যাতন ৩২, হত্যা চেষ্টা ৭ ও সাইবার ক্রইম এবং ১২টি উত্ত্যক্তকরণের ঘটনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমাদের সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শুধুমাত্র ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও ধর্ষণের কারণে আত্মহত্যার ঘটনাই ঘটেছে ৭১৩টি। আমরা এই পরিস্থিতির অবসান চাই। আমাদের বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সহিংসতামুক্ত মানবিক ও শান্তিপূর্ণ পরিবার, সমাজ ও রাষ্ট্র চাই।

বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা কেবল নারীর বিষয় নয়, এটি অনিবার্যও নয়। এটি একটি অন্যতম সামাজিক ইস্যু, উন্নয়ন ইস্যু, নাগরিক অধিকার ইস্যু, মানবাধিকারের ইস্যু। সুতরাং আসুন, আমরা সাইবার সহিংসতাসহ সকল প্রকার নারী নির্যাতনকে 'না' বলি।

বক্তারা বলেন, তরুণদের সক্রিয় উদ্যোগই পারে নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতার অবসান ঘটাতে। আসুন, আমরা বৈষম্য অসমতা আর সহিংসতার বিরুদ্ধে নারী পুরুষ, তরুণপ্রজন্ম মিলে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান করেন তারা।

বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিক রহিমা খাতুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি লক্ষী চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক শোভা সাহা, অর্থ সম্পাদক শীলা সরকার, লিগ্যাল এইড সম্পাদক জেসমিন আজিজ আলো, সহ সাধারণ সম্পাদক শোভা সাহা, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X