বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
expand
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভার সরকারি সফর আলী কলেজের সামনে পুকুরের পূর্ব পাড়ের ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শটগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর ৮৮৪। এটি থানায় লুট হওয়া অস্ত্রগুলোর একটি বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানায় লুটপাট চালানোর সময় অস্ত্রটি লুট হয়েছিল বলে জানান এি কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup