রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
গ্রেপ্তারকৃত  মাহাবুবুর রহমান (২৫)
expand

নড়াইল পৌর এলাকার ডুমুরতলা তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদ্রাসায় ৬ জন শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাহাবুবুর রহমান (২৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহাবুবুর রহমান সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের গত (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নড়াইল পৌর এলাকার ডুমুরতলা তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদ্রাসায় অভিযুক্ত শিক্ষক মাহাবুবুর রহমান এক শিশু ছাত্রকে বলাৎকার করেন।

পরের দিন (২৮ আগস্ট) ভুক্তভোগী ছাত্রের মা ওই মাদ্রাসায় গেলে ভুক্তভোগী শিশু তার মাকে ঘটনা জানায়। পরে শিশুটি ও তার মা মাদ্রাসা কর্তৃপক্ষকে বলাৎকারের বিষয়টি জানান। এ সময় মাদ্রাসায় থাকা আরো ৫ শিশু শিক্ষার্থীকে ওই শিক্ষক বলাৎকার করেছেন বলে জানায় তারা।

ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাহাবুবুর রহমান পালিয়ে যায়। এরপর গত শনিবার (৫ সেপ্টেম্বর) সদর থানায় ভুক্তভোগী এক ছাত্রের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঐদিন দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মাহাবুবর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অভিযুক্ত শিক্ষককে শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank