শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
বিয়ের দাবিতে অনশন করা মোছা. ত্বন্বী
expand
বিয়ের দাবিতে অনশন করা মোছা. ত্বন্বী

নড়াইলে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন মোছা. ত্বন্বী (২২) নামের এক গৃহবধূ। দাবি না মানলে আত্মহত্যা করার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত থেকে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে প্রেমিক রাজু ফকিরের বাড়িতে অনশন করছেন তিনি।

রাজু ফকির (২৫) ওই গ্রামের আকরাম ফকিরের ছেলে। এ ঘটনায় বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রেমিকসহ তার পরিবারের সদস্যরা। ওই নারী অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের মো. হানিফ মোল্যার স্ত্রী এবং শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের মো. জহির মোল্যার মেয়ে।

জানা গেছে, ওই গৃহবধূর ৩ বছর আগে পার্শ্ববতি অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের হানিফ মোল্যার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। এর আগে গত ৫ বছর ধরে রাজু ফকিরের সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই গৃহবধূ ত্বনীর। এ সময় বিয়ের প্রতিশ্রুতিতে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।

অনশনরত গৃহবধূ বলেন, বিয়ের আশ্বাসে রাজু আমার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করেছে। এবং গোপনে কিছু ভিডিও ও ছবি তুলে রাখে। আমার অন্যত্র বিয়ে হওয়ার পরে সেগুলা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আমার সাথে একধিকবার শারিরীক সম্পর্ক করেছে। সেই সময় সে আমাকে পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল।

গত শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮ টায় রাজু আমার ঘরে ঢুকলে আমার স্বামী রাজুকে দেখে ফেলে। তখন রাজু তার কাপড়-চোপড়, মোবাইল ফোন, মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ওই রাতেই আমার পরিবারের সদস্যদের ডেকে নিয়ে আমার সাথে সংসার করবে না জানিয়ে আমাকে তালাক দিয়ে দেয়। পরে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে গ্রামে একটা শালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও রাজুর পরিবার থেকে কেউ হাজির হয়নি। পরে রাত ১০টা থেকেই আমি বিয়ের দাবিতে রাজুর বাড়ি অনশন করছি। রাজু না আশা পর্যন্ত আমি কোথাও যাব না। বিয়ে না করলে আত্মহত্যা করব।

গৃহবধূর চাচা মো. জুয়েল মোল্যা বলেন, আমাদের মেয়ের সাথে রাজুর প্রেমের সম্পর্ক ছিল। আমরা সেটা জানতে পেরে মেয়েকে বিয়ে দেওয়ার আগে রাজুর বাড়ি বিয়ের প্রস্তাব পাঠায়। তখন তারা বলে তোমাদের মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেও। পরে আমরা তাকে অন্য জায়গায় বিয়ে দেই সেখানে সে সুখে শান্তিতে সংসার করছিল। কিন্তু রাজু আমাদের মেয়েকে ব্লাকমেইল করে তার সাথে পুনরায় সম্পর্ক করে। এর এক পর্যায়ে রাজু তার শশুরবাড়িতে গিয়ে ঝামেলা করলে তারা আমাদের মেয়েকে তালাক দিয়ে দিছে। এখন আমরা চাই রাজু তাকে বিয়ে করে সংসার করুক।

স্থানীয় বাসিন্দা লিয়াকত হোসেন বলেন, রাজু ওই মেয়েটার সংসার ভাঙছে। এখন আমরা চাই রাজু তাকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করুক।

এদিকে রাজুর বাড়ির সবাই পলাতক থাকায় তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি বলেন, শেখহাটি ইউনিয়ন পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয়ভাবে দু'পক্ষের লোকজন সমাধানের চেষ্টা করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন