বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ-২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে মোতাহার হোসেন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
মোতাহার হোসেনের গণসংযোগ
expand
মোতাহার হোসেনের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের বালিয়া বাজারে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

রবিবার (২৫ জানুয়ারি) বালিয়া বাজারে তিনি সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা চান। এ সময় তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাজার এলাকায় এ সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তার সঙ্গে এ আসনে ১০ দলীয় জোট থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ হুমাইদী। এছাড়াও আসনটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কারাগারে বন্দি থেকে স্বতন্ত্র প্রার্থীতা করছেন বিএনপি থেকে বহিস্কৃত সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার

এবারের নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৬ হাজার ১৬৭টি। এর মধ্যে ফুলপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৫৯০টি এবং তারাকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৫৭৭ টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup