মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় যাত্রীবাহী বাস উল্টে সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ১০টা ৩৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর পৌঁছায়। খবর পেয়ে স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

জানা যায়, বরিশালের পাথারঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহনের বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসের সাতজন যাত্রী আহত হন।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন—পিরোজপুর জেলার অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩), রাজু (১৭), নুরনবী (৩০), ইব্রাহিম (৪০) ও মরিয়ম (৫৫) এবং বরগুনা জেলার সাউদা বেগম (৩৫)।

ফায়ার সার্ভিস জানায়, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে আহতদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank