সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে তিন অপরাধে ৬ আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৫৫ এএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার ২ জন আসামি, ২ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং চোরচক্রের ২ সদস্যসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ। এ সময় একটি চোরাইকৃত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে রোববার (২ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটে শ্রীনগর ফেরিঘাট এলাকা থেকে চোরচক্রের সদস্য রিয়াজ হাওলাদার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়।

পরে গভীর রাতে পৃথক অভিযানে রুদ্রপাড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ুন কবির (৪০), বাঘড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক হোসেন (৪৫), পূর্ব খৈয়াগাঁও থেকে হত্যাচেষ্টা মামলার আসামি মোরশেদ আলম (৩০), ছনবাড়ী এলাকা থেকে হত্যাচেষ্টা মামলার আরেক আসামি আল-আমিন শেখ (৪৩) এবং হাসাড়া এলাকা থেকে ভবঘুরে চোর হিসেবে তদন্তে প্রাপ্ত হৃদয় বেপারি (২৩)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন