মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক, আত্মগোপনে যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মো. স্বপন নামের এক যুবক
expand
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মো. স্বপন নামের এক যুবক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মো. স্বপন নামের এক যুবকের বিরদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে যুবক আত্মগোপনে রয়েছে। তিনি যশলং ইউনিয়নের নয়াকান্দি গ্রামের আশেদ মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও পরিচয়ের মাধ্যমে কয়েকজন নারীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে আত্মসাৎ করছে। টাকা নেয়ার পর হঠাৎ করেই সে গা-ঢাকা দেয়।

নাম প্রকাশে অইচ্ছুক ভুক্তভোগী কয়েকজন নারী জানান, দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিংসহ নগদ অর্থ নিয়েছে স্বপন। পরে বিয়ের কথা বললে নানা অজুহাতে সময়ক্ষেপণ করে এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন