

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে দুই নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকামুখী গাংচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনে দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারে থাকা তিনজন আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর কিছু সময় এক্সপ্রেসওয়েতে যান চলাচল ধীরগতির ছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন
