বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে দুটি হাতবোমা উদ্ধার, মিলল হুমকির চিরকুট

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১২:৪৩ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির ১৮ নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়ে চিরকুট ও দুটি হাতবোমা রেখে গেছে দুর্বৃত্তরা।

গেল রাতের যে কোনো সময় জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলুর বাড়ির সামনে তিন রাস্তার মোড় এলাকায় লালকসটেপ মোড়ানো দুটি হাতবোমা দিয়ে চিরকুট দুটি রেখে যায় তারা।

স্থানীয়দের দেওয়া খবর পেয়ে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ও তদন্ত অফিসার আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে বোমা দুটি ও চিরকুট উদ্ধার করেন। পরে সেটি নিরাপত্তার জন্য পানি ভর্তি বালতিতে রাখা হয়।

চিরকুটে চিরকুটে লেখা ছিল- "১ ঘন্টা সময় পেলে তোদের বিএনপিদের কি হাল করবো,,,, পোলারা, লাভলুর মত তোদের জবাই করব,পুলিশ আমাদের হয়ে কাজ করবে আমরা ওদের টাকা দি, আরেকটি চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা আসবে ছয় মাস সময়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, কুকুরের বাচ্চা বিএনপিদের কি হাল করব,,,,, পোলারা।" চিঠির ভাষার মধ্যে কয়েকটি শব্দ অশ্লীল রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালটেপ দিয়ে মোড়ানো দুইটি ককটেল সদৃশ বস্তু, এবং হুমকিমূলক দুটি চিরকুট পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়।

এরপর প্রশাসন এসে ককটেল সাদৃশ্য বস্তু ও দু'টি চিরকুট উদ্ধার করে গাংনী থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎ভুক্তভোগী বাবলু মিয়া বলেন, ‎এর আগেও কয়েকবার চিরকুট লিখে হুমকি দিয়েছে আমাকে। আমি এবং আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছি।

যারা এর সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করছি। আমাদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয় কখন কি ঘটে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ আসমা তারা বলেন, উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের বাবলু মিয়ার বাড়ির দোকানের সামনে ককটেল সাদৃশ্য বস্তু,দু'টি চিরকুট কে বা কাহারা রেখে যায়।খবর পেয়ে প্রশাসন এসে এগুলো উদ্ধার করে নিয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, লাল টেপ দিয়ে মোড়ানো দু'টি ককটেল সাদৃশ্য বস্তু,দু'টি চিরকুট উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন