মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
expand
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ভেতরের গাংনীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পরে আবিব ও আসিফ নামের ৩ বছর বয়সী দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গাংনী উপজেলার মাইলমারী ধলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবিব মাইলমারী ধলা গ্রামের আব্বাস আলীর ছেলে ও প্রতিবেশী আকাশ আলীর ছেলে আসিফ।

নিহত দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে কোন এক সময় পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পানিতে ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।

নিহত আবিবের পিতা আব্বাস আলী জানান, দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে আমার ছেলে আবিব ও প্রতিবেশী আকাশের ছেলে আসিফকে পরিবারের লোকজন পানিতে ভাসতে দেখে।

পরে স্থানীয়রা পানি থেকে উদ্ধার করে দুই শিশুকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরো বলেন, সকাল থেকে আবিব ও আসিফ বাড়ির পাশের পুকুরের উপর খেলা করছিলো। কোন এক সময় তারা দুইজন অসাবধানতা বসত পানীতে পরে ডুবে যায়।

পরে ভেসে উঠলে পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে। এঘটনায় পুরো গ্রামজুড়ে শোক নেমে এসেছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন জানান, আমাদের কাছে দুপুর ১টায় পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গাংনী উপজেলার মাইলমারি ধলা গ্রামে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ নিহত দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন