বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:২২ পিএম
প্রতীকি ছবি
expand
প্রতীকি ছবি

মৌলভীবাজার জেলা শহরের সার্কিট হাউস এলাকায় শিশুদের নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ঘটনায় নিহত যুবকের নাম তানিম। তিনি পেশায় একজন দিনমজুর। অপরদিকে ঘাতক বড় ভাইয়ের নাম হানিফ। তারা দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার একটি কলোনিতে বসবাস করে আসছিলেন। তাদের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শিশুদের নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। তর্কের একপর্যায়ে বড় ভাই হানিফ উত্তেজিত হয়ে ছোট ভাই তানিমকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তানিমকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই হানিফ এলাকা ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন